প্রকাশিত: ২৯/০৯/২০১৭ ৯:১৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৫৫ পিএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ::
ত্রাণের আশায় রোহিঙ্গা শিশুরা ও রাস্তায় নেমে পড়েছে। সেনা বাহিনী মোতায়েন করা সত্বেও সুযোগ বুঝে রোহিঙ্গা শিশুরা প্রধান সড়কে চলে আসছে। আর ছুটছে ত্রাণ বোঝাই চলন্ত গাড়ির পেছনে। এতে হতাহতের ঘটনাও ঘটছে।

জানা যায়, মিয়ানমারের চলমান সেনা অভিযারের ফলে সীমান্ত উপজেলা টেকনাফ-উখিয়ার বিভিন্ন পয়েন্ট দিয়ে ২৫ আগস্টের পর থেকে প্রতিদিন হাজার হাজার নির্যাতিত রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করছে। রোহিঙ্গাদের প্রায় ৮০ ভাগ বিভিন্ন আশ্রয় ক্যাম্পে চলে গেলেও প্রায় ২০ ভাগ রোহিঙ্গা স্থানীয় গ্রামে পাড়া-মহল্লায় ও বিভিন্ন পরিবারে আশ্রয় নিয়ে আছে। আশ্রিত রোহিঙ্গারা সকালের সূর্য উদয়ের সাথে সাথে সন্তানাদি নিয়ে টেকনাফ-কক্সবাজার হাইওয়ে সড়কে অবস্থান নেয় এবং ত্রাণবাহী কোন গাড়ি দেখলে চলন্ত গাড়ির পিছনে ছুটতে থাকে। এসব রোহিঙ্গাদের সাথে স্থানীয় কিছু আট দশ বছরের শিশুকে দেখা গেছে স্কুল ফাঁকি দিয়ে ত্রাণের গাড়ির পিছনে ছুটাছুটি করে ত্রাণ সংগ্রহ করেতে। বিশেষ করে লেদা, আলীখালী, জাদীমুরা, মুচনী, কাঞ্জরপাড়া, মিনাবাজার, লম্বাবিল, আমতলী, মাঝেরপাড়া, তুলাতুলী নামক স্থানে রোহিঙ্গারা দল দলে ত্রাণবাহী গাড়ি লক্ষ্য করে রাস্তার পাশে বসে থাকে।

সচেতন মহলের মতে স্থানীয় শিশুরা যদি রোহিঙ্গাদের সাথে ত্রান সংগ্রহ করতে থাকে, পরবর্তিতে তাঁরা ভিক্ষাবৃত্তিতে আগ্রহী হয়ে উঠবে এবং শিক্ষা দীক্ষা হতে মুখ ফিরিয়ে নিবে। কয়েকজন অভিভাকদের সাথে কথা বলে জানা যায়, আসলে তাঁরা এই বিষয়ে অবগত নন।

পাঠকের মতামত

উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ ও দায়িত্ব হস্তান্তর

সাংবাদিকতায় ঐক্য, পেশাগত দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার প্রত্যয় নিয়ে কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ ...

সীমান্তে বেড়েছে ইয়াবা পাচার; চুনোপুটিরা আটক হলেও ধরাছোঁয়ার বাইরে গডফাদার!

বিজিবি, কোস্টগার্ড ও আইন শৃংখলা বাহিনীর কঠোরতার মাঝেও টেকনাফ-উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ইয়াবার বড় ...

উখিয়ায় ৫২৫ গবাদিপশু ও হাঁস-মুরগিকে বিনামূল্যে টিকা দিল ‘আনন্দ’

​কক্সবাজারের উখিয়ায় প্রাণিসম্পদ সুরক্ষা ও রোগ প্রতিরোধে এক দিনব্যাপী বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রয়োগ কর্মসূচি ...

কক্সবাজার যাওয়ার পথে দুর্ঘটনা, মেডিকেল শিক্ষার্থীদের ২০ জন আহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের একটি ভ্রমণ বাস খাদে পড়ে অন্তত ...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জাপানের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার ...

টেকনাফে একরাম হত্যা,মামলা ট্রাইব্যুনাল থেকে বিচারিক আদালতে স্থানান্তরের আবেদন আসামিপক্ষের

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক পৌর কাউন্সিলার একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলা ট্রাইব্যুনাল ...
Single Page Footer