প্রকাশিত: ১২/০৭/২০১৭ ২:৪৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫২ পিএম

ডেস্ক রিপোর্ট ::
ফেনীতে গৃহকর্মী নির্যাতনের আরেকটি ঘটনা ঘটেছে। এবার গৃহকর্ত্রীর নির্যাতনের শিকার হয়েছে ১৪ বছরের গৃহকর্মী ফাতেমা। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ফাতেমা।

ফাতেমা পরশুরাম উপজেলার বাসপদুয়া গ্রামের বছির আহম্মদের মেয়ে।

নির্যাতনের শিকার ফাতেমার বরাত দিয়ে তার মা রাশেদা আক্তার জানান, ২ মাস আগে ফেনীর নাজির রোডে বাবু নামের এক মোবাইল দোকান ব্যবসায়ীর বাসায় মাসিক ১৭শ টাকা বেতনে তার মেয়ে ফাতেমাকে কাজে দেন। তাকে কথায় কথায় মারধর করতেন বাবুর স্ত্রী গৃহকর্ত্রী ঝিলিক। ঠিকমতো খাবারও খেতে দিতো না। শুক্রবার (৭ জুলাই) সকালে সামান্য কথায় ফাতেমাকে ঝাড়– দিয়ে পেটাতে থাকেন ঝিলিক। চোখে মুখে ও শরীরে বিভিন্ন স্থানে কিল ঘুষি মারতে থাকেন। এক পর্যায়ে গলায় পা দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন।

এসময় ঝিলিক বলেন, ‘তোর কেউ নেই। তোকে মেরে ফেললে লাশ নিতে কেউ আসবে না।’এ সময় ঝিলিকের ফোন বেজে উঠলে ফাতেমাকে রেখে কল রিসিভ করতে যায়। সে সুযোগে পালিয়ে আরেকটি বাসায় আশ্রয় নেয় ফাতেমা।

পরের দিন তাকে পরশুরামের গাড়িতে করে বাড়িতে পাঠায় আশ্রয়দাতা বাসার মালিক। পরে তাকে পরশুরাম হাসপাতালে ভর্তি করা হয়।

রাশেদা আক্তার বলেন, ‘কাজ করতে গিয়ে আমার মেয়ের উপর বর্বর নির্যাতন চালিয়েছে ঝিলিক। আমি তার শাস্তি চাই।’

মঙ্গলবার (১১ জুলাই) বিকালে পরশুরাম হাসপাতালের গিয়ে ফাতেমার হাতে পায়ে আঘাতের চিহ্ন।

ফাতেমা জানায়, ‘কাজে নেওয়ার পর থেকে তাকে বিভিন্ন অজুহাতে মারধর করতো গৃহকর্ত্রী ঝিলিক।’

হাসপাতালে দায়িত্বরত মেডিক্যাল কর্মকর্তা ডা.আবু তাহের জানান, ফাতেমাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাতে পায়ে আঘাত রয়েছে।

পরশুরাম থানার ওসি আবুল কাশেম চৌধুরী বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। পুলিশ হাসপাতালে গিয়ে খোঁজ খবর নিয়েছেন। ঘটনাটি যেহেতু ফেনীতে ঘটেছে, তাই ফাতেমার বাবা-মাকে ফেনী থানায় মামলা করতে বলা হয়েছে।’

তিনি আরও জানান, খবর পেয়ে ফেনী মড়েল থানা পুলিশ গৃহকর্ত্রী ঝিলিক ও তার স্বামী বাবুকে খুঁজছে। তারা বাসা ও দোকান তালাবদ্ধ করে পালিয়ে গেছে।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...