উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬/০৯/২০২২ ১:৪১ পিএম

নাইক্ষ্যংছড়ির তুমব্রু, ঘুমধুম ও উখিয়ার পর এবার কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং কানজরপাড়া সীমান্তে মিয়ানমারের ভেতরে নতুন করে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। থেমে থেমে গোলাবর্ষণ অব্যাহত থাকায় আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ।
সোমবার (২৬ সেপ্টেম্বর) ভোর রাত থেকে একের এক মর্টারশেলের মতো ভারী অস্ত্রের গোলার শব্দে কেঁপে ওঠে হোয়াইক্যং কানজড় পাড়া এলাকা। থেমে থেমে গোলাবর্ষণ অব্যাহত রয়েছে বলে জানান স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করেন হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের কানজড় পাড়া ৫নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (প্যানেল চেয়ারম্যান) শাহ জালাল।

তিনি বলেন, বেশ কয়েকদিন ধরে আমার ওয়ার্ড কানজড় পাড়া বড়ফিশারি এলাকায় সীমান্তে ভারী অস্ত্রের শব্দ শোনা যাচ্ছে। এই ভারী অস্ত্রের বিকট শব্দে জেলেরা আতঙ্কিত হয়ে নাফনদীসহ সীমান্ত এলাকায় কাজ করতে যাচ্ছে না। শুধু কানজড় পাড়া এলাকায় নয় হোয়াইক্যংয়ের বিভিন্ন জায়গায় অস্ত্রের বিকট শব্দ শোনা যাচ্ছে । মাঝে মাঝে মিয়ানমার সেনাবাহিনীর হেলিকপ্টার দেখা যায় ।

উনছিপ্রাং এলাকার জেলে কালু মাঝি বলেন, আমি আজ সকালে নাফনদীর পাশে মাছ শিকার করতে ছিলাম। এসময় বোমার মত একটি বড় শব্দ বিস্ফোরিত হয়। শব্দ শোনার সাথে সাথে আমি নৌকা থেকে পড়ে যাই।

তবে এ বিষয়ে বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...