ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/০৭/২০২৩ ৪:৫৩ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেকেছেন তামিম ইকবালকে। আজ জুমার নামাজের পর প্রধানমন্ত্রীর সঙ্গে তামিমের দেখা করার কথা জানা গেছে। সেখানে আছেন মাশরাফি বিন মুর্তজাও।

সূত্র জানিয়েছে, আজ বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী ফোন করেন মাশরাফিকে। তিনি জানতে চান, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে যেহেতু সাড়া দিচ্ছেন না তামিম, মাশরাফি প্রধানমন্ত্রীর কাছে তামিমকে আনতে পারবেন কি না। পরে মাশরাফি ফোন করেন তামিমকে। তাঁকে বোঝান, অবসর নিয়ে সিদ্ধান্ত যা-ই হোক, অন্তত প্রধানমন্ত্রীর সঙ্গে যেন দেখা করেন। তামিম মাশরাফির কথা রাজি হয়ে আজ বিকেলে যান গণভবনে।

প্রধানমন্ত্রীর ডাকের গুঞ্জনের মধ্যে সকালে চট্টগ্রাম ছাড়েন তামিমপ্রধানমন্ত্রীর ডাকের গুঞ্জনের মধ্যে সকালে চট্টগ্রাম ছাড়েন তামিম
গতকাল সাংবাদিকদেরও পাপন জানিয়েছিলেন, তিনি তামিমের সঙ্গে সরাসরি কথা বলতে পারেননি। তামিমের ভাই নাফিস ইকবালের (যিনি এখন বাংলাদেশ দলের ম্যানেজার) মাধ্যমে বার্তা পাঠান বিসিবি সভাপতি। আজ সকালেই চট্টগ্রাম ছেড়ে ঢাকায় চলে আসেন তামিম ইকবাল। আগামী সপ্তাহে পারিবারিক সফরে তাঁর দুবাইয়ের যাওয়ার কথা।

তামিম অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসবেন কি না, প্রধানমন্ত্রীর সঙ্গে তামিমের এই সাক্ষাতে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer