উখিয়ায় রোহিঙ্গা বন্দীদের জন্য পৃথক কারাগারের পরিকল্পনা
মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মধ্যে বাংলাদেশে আশ্রয় পাওয়া অনেকে নানা অপরাধে জড়িত। পুলিশ বলছে, এমন কোনো ...

পরাধীনতা মানে!
মাহদী হাসান রিয়াদ।
পরাধীনতা মানে
পিঞ্জরে বন্দী জীবন,
পরাধীনতা মানে
নির্দোষে মৃত্যু বরণ।
পরাধীনতা মানে
নির্বাক হয়ে চেয়ে থাকা,
পরাধীনতা মানে
উৎপীড়কের দোষ ঢাকা।
পরাধীনতা মানে
দেখেও কিছু না দেখা,
পরাধীনতা মানে
বিরহে ‘কবিতা’ লেখা।
পরাধীনতা মানে
নিজেকে ধিক্কার দেওয়া,
পরাধীনতা মানে
কষ্ট স্রুতে ভেসে যাওয়া।
পরাধীনতা মানে
রক্তরাঙা ভাইয়ের বুক,
পরাধীনতা মানে
সন্তান হারা মায়ের দুখ।
পাঠকের মতামত