প্রকাশিত: ১৪/১০/২০১৮ ১১:২০ পিএম

কক্সবাজার প্রতিনিধি::
টেকনাফ সদরে অভিযান চালিয়ে ট্রাকের তেলের ট্যাংকের ভেতর থেকে ২৪ হাজার ৭৫ পিস ইয়াবা জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় মুসা (১৯) নামে এক মাদকবিক্রেতাকে আটক করা হয়েছে।

রোববার (১৪ অক্টোবর) বিকেলে সদরের পুরান ট্রান্সপোর্ট রোড এলাকায় এ অভিযান চালানো হয়।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. মেহেদী হাসান জানান, গোপন খবর পেয়ে র‌্যাবের একটি দল টেকনাফ বাসস্ট্যান্ডে অভিযান চালায়। এ সময় সেখানে পার্কিং করা একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ট্রাকটির তেলের ট্যাংকের ভেতর থেকে এসব ইয়াবা জব্দ করা হয়।

এ ঘটনায় এক মাদকবিক্রেতা আটকসহ ট্রাকটিও জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

কক্সবাজারে প্যারাসাইলিং থেকে ছিটকে পানিতে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার সি স্পোর্টস প্যারাসাইলিং পয়েন্টে প্যারাসাইলিং করার সময় ছিটকে পানিতে ...

বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন: প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ‘চলতি আগস্ট মাসেই ঢাকা–কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন ...

রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন রাষ্ট্রদূতসহ ৮ সদস্যের প্রতিনিধি দল, প্রত্যাবাসন দাবিতে প্ল্যাকার্ড

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ...
Single Page Footer