উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫/০৯/২০২২ ৫:২৭ পিএম

বান্দরবানের আলীকদমে একটি ফুটবল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলাম সবার সামনে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের ট্রফি ভাঙার যে ঘটনা ঘটিয়েছেন, সে বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ট্রফি ভাঙার ঘটনায় ইউএনওর বিরুদ্ধে তদন্ত কমিটি
প্রসূন আশীষ

রোববার (২৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এ ছাড়া চলতি বছরের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কারণ দর্শানোর নোটিশ পাওয়া কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিষয়েও তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর এসব ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব বলেন, বান্দরবানসহ কুড়িগ্রামের প্রশ্নফাঁসের ঘটনা এবং বগুড়ার যে ঘটনা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সিনিয়র সচিব এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। এরই মধ্যে প্রতিটি ঘটনার পরিপ্রেক্ষিতে পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের পর যদি কেউ দোষী সাব্যস্ত হয়, তাহলে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, ‘কমিটিগুলোর রিপোর্ট আশা করি আজকের (রোববার) মধ্যে পেয়ে যাব। প্রত্যেক জেলার অতিরিক্ত জেলা প্রশাসকরা এই কমিটির নেতৃত্ব দিচ্ছেন।’

এসব ঘটনায় আপনারা বিব্রত কি না–জানতে চাইলে অতিরিক্ত সচিব মো. আবুল হাছানাত বলেন, ‘যেকোনো খারাপ কিছুর জন্য সমাজ যেমন বিব্রত হয়, আমরাও বিব্রত হই। প্রত্যেক ঘটনার পরিপ্রেক্ষিতে সঙ্গে সঙ্গেই কিন্তু তদন্ত কমিটি গঠন করা হয় এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে। ব্যবস্থা নেয়া হয়নি এমন কোনো নজির কিন্তু নেই।’

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে আলীকদম উপজেলার ২ নম্বর চৈক্ষং ইউনিয়নের রেপারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আবাসিক স্বাধীন যুব সমাজের উদ্যোগে জুনিয়র একাদশ বনাম রেপারপাড়া বাজার একাদশ ফুটবল টিমের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় প্রধান অতিথি ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলাম।

খেলার সমাপনী বক্তব্যের শেষ পর্যায়ে হঠাৎ ক্ষিপ্ত হয়ে প্রায় ১০ হাজার মানুষের সামনে পুরস্কারের ট্রফি দুটি ভেঙে ফেলেন তিনি। ট্রফি ভাঙার ভিডিও রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে দেশব্যাপী ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...