উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫/০৯/২০২২ ৭:৪৭ এএম

ফুটবল খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে ট্রফি বিতরণ না ক‌রে খেলোয়ার ও ক‌য়েকশ’ দর্শক‌দের সাম‌নে সেগুলো ভেঙে ফেলেছেন আলীকদমের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলাম। তার ট্রফি ভাঙার এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় আলীকদমের ২ নম্বর চৈক্ষ্যং ইউপির রেপারপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।

এদিকে, ইউএনও’র বিতর্কিত এই কর্মকাণ্ডের জন্য তার অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। শ‌নিবার (২৪ সেপ্টেম্বর) বিকে‌লে আলীকদম পান বাজা‌র চত্বরে এই বি‌ক্ষোভ মি‌ছিলে নেতৃত্ব দেন উপ‌জেলা চেয়ারম‌্যান মো. আবুল কালাম।

স্থানীয়রা জানান, আবাসিক স্বাধীন যুব সমাজের উদ্যোগে আবাসিক জুনিয়র একাদশ বনাম রেপার পাড়া বাজার একাদশের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলাম। খেলা শেষে সমাপনী বক্তব্যের সময় হঠাৎ খে‌লোয়ার‌দের ম‌ধ্যে ট্রফি বিতরণ না ক‌রে তা ভেঙে ফেলেন নির্বাহী কর্মকর্তা।

এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুবা ইসলাম বলেন, ‘খেলা শেষে পুরস্কার বিতরণের সময় হঠাৎ একজন এসে ব‌লেন, খেলায় যে গোল হয়েছে সেটা তারা মানে না। তখন আমি ফের তাদের খেল‌তে ব‌লি। কিন্তু তারা বিষয়য‌টি নিয়ে হৈ ‌চৈ শুরু ক‌রে ও ট্রফি নেবে না ব‌লে জান‌ায়। সবাই এক সুরে বলে ওঠে- প্রয়োজ‌নে ট্রফি ভে‌ঙে ফেল‌েন। আমি প‌রি‌স্থি‌তি সাম‌ল দি‌তে তাদের কথা মতো ট্রফি ভেঙে‌ছি।’

এ বিষয়ে বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ব‌লেন, ‘একজন নির্বাহী কর্মকর্তা এ ধরনের কাজ করতে পারেন না। ঘটনাটি অত‌্যন্ত দুঃখজনক। তিনি ট্রফি না ভেঙে সেগুলো নি‌জের কাছে রেখে পরবর্তী পদক্ষেপ নিতে পারতেন। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’

এদিকে, বান্দরবা‌নের আলীকদ‌ম ইউএনও’র বির্তকিত কর্মকাণ্ডের জন্য তার অপসার‌ণের দাবি‌তে বি‌ক্ষোভ মি‌ছিল ক‌রে‌ছে এলাকার জনগণ। শ‌নিবার বিকে‌লে আলীকদম পান বাজা‌র চত্বরে এ বি‌ক্ষোভে নেতৃত্ব দেন উপ‌জেলা চেয়ারম‌্যান মো. আবুল কালাম।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...