প্রকাশিত: ১০/১১/২০২০ ৪:৪২ পিএম

অনলাইন ডেস্ক :

বাংলাদেশে ক্রিকেটে ফের সর্বনাশা করোনার থাবা পড়েছে। টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের করোনা আক্রান্তের দুঃসংবাদে দুশ্চিন্তায় পড়েছে দেশের ক্রীড়ামোদিরা।

এবার টাইগার শিবিরে আরও এক দুঃসংবাদ এলো। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবার বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক।

তিনিই একাই নন, কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন তার স্ত্রী ফারিহা হকও।

মঙ্গলবার মুমিনুলের করোনা আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

তিনি জানান, উপসর্গ দেখা দেয়ায় সোমবার করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন মুমিনুল। তার রিপোর্টে ‘কোভিড-১৯’ পরীক্ষায় পজিটিভ ধরা পড়েছে। করোনা পজিটিভ হওয়ায় আপাতত আইসোলেশনে আছেন মুমিনুল ।

মঙ্গলবার বিকালে এ বিষয়ে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েনে মুমিনুল।

তিনি লিখেছেন, আল্লাহ সর্বশ্রেষ্ঠ নিরাময়কারী। আশা করি শিগগিরই এই দুঃসময়ের ইতি ঘটবে। সবাই নিরাপদে থাকুন। আমার এবং আমার স্ত্রীর সুস্থতায় দোয়া করুন।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer