প্রকাশিত: ২২/০৪/২০১৮ ১০:৫৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৪৯ এএম

রিয়াজুল হাসান খোকন(বাহারছড়া)
টেকনাফ বাহারছড়ার উত্তর শিলখালীতে সাদিয়া সুলাতানা ওম্মী নামের( ৮) বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে, সে স্থানীয় শফি উল্লাহর মেয়ে বলে জানা যায়। স্থানীয় কয়েকজন ব্যক্তির সাথে কথা বলে জানা যায় গতকাল ২১ এপ্রিল সকাল ১০ টায় শফি উল্লাহ তার বাড়িতে কাজ করা স্থানীয় দিন মজুর ইউসুফের বাড়িতে নিহত সাদিয়াকে তার মজুরির পারিশ্রমিক হিসাবে ৫০০ টাকা ইউসুফের বাড়িতে তার বউয়ের কাছে দিতে পাঠায়। তবে সে সময় ইউসুফ শফিউল্লাহর বাড়িতে মজুরির কাজে ব্যস্ত ছিল বলে স্থানীয়রা জানান। পরবর্তীতে সন্ধা যাবত সাদিয়া বাড়িতে ফিরে না আসায় পিতা শফি উল্লাহর সন্ধেহ হয়, পরে ইউছুফের বাড়িতে খোঁজ খবর নেওয়ার পরও সাদিয়াকে না পেয়ে পিতা শফিউল্লাহ সারা রাত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে, পরের দিন ২২ এপ্রিল অনেক খোঁজাখোঁজির পর এক পর্যায়ে স্থানীয় গভীর পাহাড়ে দুপর ১টার দিকে সাদিয়ার লতা দিয়ে পেছানো ঝুলন্ত অবস্থায় রক্তান্ত অর্ধগলিত লাশ পাওয়া যায়। পরে স্থানীয় বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা সাদিয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্ততের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়, আর প্রাথিমক জিজ্ঞাসাবাদের জন্য দিন মজুর মোঃ ইউছুফকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা যায়। আর উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন কান্তি দাশ বলেন নিহত সাদিয়ার লাশ উদ্ধার করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ইউছুফ নামক এক ব্যক্তিকে ফাঁড়িতে আনা হয়েছে।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer