উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০/০৩/২০২৩ ৭:১৭ এএম

টেকনাফে একের পর এক অপহরণের ঘটনা ঘটেই যাচ্ছে। গেল ছয় মাসে টেকনাফের পাহাড়ি এলাকায় অন্তত ৫০ জন অপহরণের শিকার হয়েছেন।

সর্বশেষ রোববার (১৯ মার্চ) সকালে এক কৃষককে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা মুক্তিপণের জন্য অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে। ওই কৃষকের নাম মোহাম্মদ ছৈয়দ। তিনি হ্নীলা ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দা।

রোববার (১৯ মার্চ) সকাল ১০টায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের জুম্মাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, সকালে জুম্মাপাড়ায় নিজের ক্ষেতে কাজ করতে যান কৃষক মোহাম্মদ ছৈয়দ। একপর্যায়ে মুখোশ পরা একদল অজ্ঞাত পরিচয় দুর্বৃত্ত তাকে তুলে নিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মুক্তিপণের দাবিতে কৃষক মোহাম্মদ ছৈয়দকে অপহরণ করা হয়েছে। এর আগেও জুম্মাপাড়ার আশপাশের এলাকায় মুক্তিপণের দাবিতে অপহরণের ঘটনা ঘটেছিল।

টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) মো. নাছির উদ্দিন বলেন, সকালে হ্নীলা ইউনিয়নের জুম্মাপাড়া থেকে এক কৃষককে অপহরণের খবর স্থানীয়দের কাছ থেকে জেনেছি। পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে গেছে। তারা ফিরলে বিস্তারিত জানানো সম্ভব হবে।

গত ছয় মাসে টেকনাফের পাহাড় থেকে ৫০ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৭ জন রোহিঙ্গা হলেও ৩৩ জন স্থানীয় বাসিন্দা। যেখানে ২৯ জন মুক্তিপণের টাকা দিয়ে ফেরত আসার তথ্য জানিয়েছিল। সর্বশেষ গত ১৬ মার্চ ৭ জন অপহরণের পর সাড়ে ৬ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফেরত আসে। পুলিশ সর্বশেষ ঘটনায় ৫ জনকে গ্রেফতারও করেছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...