ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৪/০৬/২০২৫ ৩:২১ পিএম
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং-শামলাপুর সড়ক থেকে অটোরিকশাচালকসহ পাঁচজনকে অপহরণের ঘটনায় গহিন পাহাড়ে অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (৪ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করে র‍্যাব-১৫ এর একটি দল।

তথ্যটি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম। তিনি জানান, অপহৃতদের উদ্ধারে ও অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়, তবে কাউকে আটক বা উদ্ধার করা সম্ভব হয়নি। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এর আগে, মঙ্গলবার (৩ জুন) সকালে হোয়াইক্যং-শামলাপুর সড়ক দিয়ে বাহারছড়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে চালকসহ পাঁচজনকে সড়কের মাঝপথ থেকে অপহরণ করে নিয়ে যায় একদল অস্ত্রধারী ডাকাত। অপহৃতদের মধ্যে চারজন রোহিঙ্গা। জানা যায়, তারা বিক্রির উদ্দেশ্যে বাহারছড়ায় মাছ কিনতে যাচ্ছিলেন।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...