প্রকাশিত: ২৩/০৭/২০১৭ ৩:৪০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২৩ পিএম

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি::
কক্সবাজারের টেকনাফের একটি খাল থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

শনিবার রাতে হ্নীলা চুরি নামক খাল থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম।

তিনি জানান, শনিবার রাতে হ্নীলা সীমান্তের চুরির খাল থেকে একটি ইয়াবার চালান প্রবেশ হচ্ছে এমন সংবাদ পেয়ে লেদা চৌকির বিজিবির একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা একটি পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ থেকে ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়; যার মূল্য আনুমানিক ৯০ লাখ টাকা।

বিজিবির এই কর্মকর্তা আরও জানান, উদ্ধার হওয়া ইয়াবা ব্যাটালিয়ন সদর দফতরে জমা রাখা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে এগুলো ধ্বংস করা হবে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...