প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৪/০৭/২০২৬ ৮:১২ পিএম

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের উখিয়া এবং টেকনাফের পাঁচটি ইউনিয়নের বন্যা দুর্গত এলাকায় ৪০০০ মানুষকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই), টেকনাফ এবং উখিয়ার উপজেলার বন্যা কবলিত টেকনাফ সদর ইউনিয়ন,বাহারছড়া, হলদিয়া পালং, রত্না পালং এবং পালংখালীতে আইআরসির পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এসব ইউনিয়নের বিভিন্ন বিতরণ কেন্দ্রে ত্রাণ বিতরণের সময় উখিয়ার ইউএনও পান্না আক্তার, টেকনাফের ইউএনও এস এম অনীক চৌধুরী এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
সপ্তাহজুড়ে ভারী বৃষ্টি, পাহাড়ধস ও ভয়াবহ বন্যায় কক্সবাজারে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে পৌঁছানোর জন্য আইআরসি স্থানীয় কর্তৃপক্ষ ও সহযোগীদের সঙ্গে কাজ করে যাচ্ছে। এর পাশাপাশি উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে প্রাথমিক চিকিৎসা, মনস্তাত্ত্বিক সহায়তা, ও সুরক্ষার মতো অত্যাবশ্যকীয় পরিষেবা প্রদান অব্যাহত রেখেছে এবং ভূমিধসের ঝুঁকি সম্পর্কে জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে আইআরসি।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer