ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/০৩/২০২৫ ৩:২৯ পিএম

কক্সবাজার টেকনাফে বিভিন্ন সময় ডাকাতি, ছিনতাই, চুরি ও হারিয়ে যাওয়া ১৮টি মোবাইল ফোন উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ।

রবিবার (১৬ মার্চ) দুপুর ১ টায় দিকে ব্যাটালিয়নের অফিস কক্ষে প্রকৃত মালিকের কাছ থেকে মোবাইল ফোনগুলোর যাবতীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে স্ব-স্ব মালিকের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ ১৬ এপিবিএন ব্যাটালিয়নের অপস, এন্ড ইন্টেলিজেন্স ইনচার্জ এসআই (নিরস্ত্র) রিয়াদ হোসেন, এএসআই (নিরস্ত্র) মো. এনাম সিদ্দিকীসহ সাইবার সেলের সদস্যরা।

মোবাইল ফোনের মালিকরা বলেন,‌ আমাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন এইভাবে ফিরে পাবো ভাবতেও পারিনি। কোন টাকা খরচ ছাড়া হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো হাতে পেয়েছি। ১৬ এপিবিএন প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোন উদ্ধার করে আমাদের হাতে তুলে দিয়েছেন। ১৬ এপিবিএনের কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

টেকনাফ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএনের) অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার বলেন, পুলিশ জনগণের পাশে রয়েছে, যেকোনো মুহূর্তে আমাদের পুলিশ দেশের স্বার্থে জনগণের স্বার্থে কাজ করে যাবে। এই ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...