প্রকাশিত: ১৮/০৬/২০১৭ ৭:৪৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:০৮ পিএম

জসিম উদ্দিন টিপু, টেকনাফ::
টেকনাফে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহতদের মধ্যে আরো একজন মারা গেছেন। ১৭ জুন শনিবার রাত ৮টার দিকে চমেক হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে আহত শাহ জাহান মারা যান। এর আগে ১৪জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ছোট ভাই জাফর আলম মৃত্যুবরণ করেন। তারা দু‘জনই জাহাজপুরা এলাকার আব্দুস শুক্কুর প্রকাশ খাজার পুত্র বলে জানাগেছে। বাহারছড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোছাইন সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন,শাহ জাহানের মরদেহ নিয়ে সাথে লোকজন ইতিমধ্যে ঢাকা থেকে রওয়ানা দিয়েছেন। আজ জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। উল্লেখ্য,৯জুন জুমাবার বাহারছড়ার জাহাজপুরা বাজারে জনৈক কায়সারের চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৭জন আহত হওয়ার ঘটনা ঘটে।

পাঠকের মতামত

কক্সবাজারে হোটেল-রেস্তোরাঁর বর্জ্য থেকে তৈরি হচ্ছে জৈব সার

কক্সবাজারে পর্যটনকেন্দ্রিক প্রতিষ্ঠানগুলোর বর্জ্য ব্যবহার করে তৈরি হচ্ছে জৈব সার। হোটেল-মোটেল ও রেস্তোরাঁয় রান্নার পরিত্যক্ত ...

কক্সবাজার সৈকতে শাওয়ার, চেঞ্জিং রুম ও রাতের আলোর পরিকল্পনা

পর্যটকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা বাড়াতে কক্সবাজার সমুদ্রসৈকতে ফ্রেশ ওয়াটার শাওয়ার, চেঞ্জিং রুম, লকার, ক্যাফে, পর্যটক ...

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার তিন সংকট, ব্যাটালিয়ন চায় এপিবিএন

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় জনসংখ্যার ভারসাম্যহীনতা, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ এবং মাদক নিয়ন্ত্রণÑ এই তিনটিকে প্রধান ...

রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ...
Single Page Footer