প্রকাশিত: ২৩/০৬/২০১৭ ৯:৫৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৪৯ পিএম

সংবাদদাতা::
টেকনাফের হোয়াইক্যং এলাকার লম্বাবিল গ্রামের পূর্ব শত্রুতার জের ধরে সাংবাদিক মোঃ আবছার কবির আকাশের বাড়িতে হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। এসময় তারা বাড়ির গেইট, জানালা ভাঙচুর ও সাংবাদিক এর চাচা হাজ্বী নজির আহমদ, ভাই ইসলাম এবং কর্মচারী রবিউল আলম কে মারধর করে বাড়ির মালামাল লুট করে নিয়ে যায়।
শুক্রবার দুপির ১০টায় টেকনাফের হোয়াইক্যংয়ে সাংবাদিক আকাশের নিজ বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।
এব্যাপারে সাংবাদিক আকাশের চাচা হাজ্বী নজির আহমদ জানান, শুক্রবার দুপুর ১২ টার দিকে স্থানীয় ইয়াবা ব্যবসায়ী ও সন্ত্রাসী মো. আলমের নেতৃত্ব ,বিভিন্ন ইয়াবা মামলার আসামী আবুল কালাম, জাফর, হেলাল, কালু সহ অজ্ঞাতনামা ১০-১২ জন লোকজন নিয়ে আমার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এসময় বাধা দিতে গেলে সন্ত্রাসীরা আমাকে ও আমার ছেলে ইসলাম কর্মচারী রবিউলকে মারধর করে। পরে পুলিশ ও স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা মালামাল নিয়ে দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনায় সাংবাদিক আকাশের চাচা নজির আহমদ টেকনাফ স্বাস্থ্য কমপে¬ক্সে চিকিৎসা নিয়ে টেকনাফ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দীন জানান, সন্ত্রাসী হামলার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।

 

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...
Single Page Footer