রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন রাষ্ট্রদূতসহ ৮ সদস্যের প্রতিনিধি দল, প্রত্যাবাসন দাবিতে প্ল্যাকার্ড
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ...


নিজস্ব প্রতিবেদক- প্লাস্টিকের বস্তা থেকে ৯৩৩ ক্যান বিদেশী বিয়ারসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৭।
সোমবার (১৩ আগস্ট) ভোরে কক্সবাজার টেকনাফের বড়ইতলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- চন্দনাইশ উপজেলার কিল্লাপাড়া গ্রামের মো. হারুন আর রশিদের ছেলে মো. রফিক (২৭), টেকনাফের মোহনী রোহিঙ্গা ক্যাম্পের মো. জাকালিয়ার ছেলে মো. সলিমুল্লাহ (২৩)।
এ ব্যাপারে জানতে চাইলে র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান সিভয়েসকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার বড়ইতলা গ্রামের বায়তুল মামুর জামে মসজিদের সামনে মাদক ক্রয় বিক্রয়ের সময় প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত অবস্থায় ৯৩৩ ক্যান বিদেশী বিয়ারসহ ২ জনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত বিদেশি বিয়ারের আনুমানিক মূল্য ৯ লক্ষ ৩৩ হাজার টাকা।
পাঠকের মতামত