প্রকাশিত: ১৩/০৮/২০১৮ ৭:৩১ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:২৭ পিএম

নিজস্ব প্রতিবেদক- কক্সবাজার টেকনাফের শামলাপুর সমূদ্র সৈকত থেকে ইয়ার মোহাম্মদ (১৬) নামে এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইয়ার মোহাম্মদ টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী এলাকার বাদশা মিয়ার ছেলে বলে জানা গেছে।

সে হ্নীলা মৌলভী বাজার জমিরিয়া দারুল কোরআন সিনিয়র মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।   আজ বিকেল ৩ টার দিকে বাহারছড়া শামলাপুর সমূদ্র সৈকত থেকে ভাসমান অবস্থায় তার মৃতদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, রবিবার বিকেলে হ্নীলা থেকে একদল ছাত্র ফুটবল খেলতে বাহারছড়া শামলাপুর সমুদ্র সৈকত এলাকায় যায়। কয়েকজন বন্ধু মিলে খেলা শেষে সমুদ্রে গোসল করতে নামে। গোসলের সময় ইয়ার মোহাম্মদ স্রোতের টানে ভেসে যায়। এ সময় অনেক খোঁজাখুজি করে তার সন্ধান পাওয়া যায়নি। পরের দিন সৈকত উপকূল থেকে তার ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়। এসময় ছাত্রের পরিবার মৃতদেহটি নিখোঁজ ইয়ার মোহাম্মদের বলে সনাক্ত করেন।

এ ব্যাপারে হ্নীলা মৌলভীবাজার জমিরিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক ফরিদুল আলম জানান, কয়েকজন বন্ধু মিলে সমুদ্র সৈকত উপকূলে খেলতে যায়।

খেলে শেষে তারা সমুদ্রে গোসল করতে নামলে জোয়ারের পানিতে মাদ্রাসা ছাত্র ইয়ার মোহাম্মদ নিখোঁজ হয়ে যায়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানান, বাহারছড়া শামলাপুর সৈকত থেকে ভাসমান অবস্থায় একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরে মৃতদেহের পরিচয় সনাক্ত করেছে পরিবার। এ মৃতদেহের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচেছ বলে জানিয়েছেন।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...