প্রকাশিত: ০৮/০৭/২০১৭ ১০:১২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০৫ পিএম

ডেস্ক রিপোর্ট ;;
কক্সবাজারের টেকনাফে পুলিশের হয়রানি নিয়ে সংক্রান্ত গতকালের (শুক্রবার)জাতীয় ও স্থানীয় অনলাইন পত্রিকায় ‘টেকনাফে পুলিশের গ্রেপ্তার বাণিজ্য’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন নিয়ে ওই এলাকায় তোলপাড় হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

এদিকে গতকালই টেকনাফের হোয়াইক্যং ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মুফিজুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। টেকনাফ থানার অন্য একজন উপপরিদর্শক (এসআই) মোকতার আহমদকে ওই পুলিশ ফাঁড়ির দায়িত্ব দেওয়া হয়েছে।
এসআই মোকতার আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।উল্লেখ্য, পুুলিশের উপপরিদর্শক মুফিজুল ইসলাম গত বুধবার টেকনাফের হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ক্ষুদ্র মত্স্য ব্যবসায়ী হাফেজ আহমদকে তালিকাভুক্ত ইয়াবা কারবারি বলে ফাঁড়িতে ধরে নিয়ে যান। এরপর হাফেজের কাছে ১০ লাখ টাকা দাবি করা হয়। একপর্যায়ে পুলিশ ইয়াবা দেখিয়ে তাঁকে বলে টাকা না দিলে ইয়াবাসহ আদালতে পাঠানো হবে। শেষ পর্যন্ত ক্ষুদ্র ব্যবসায়ী হাফেজ দেড় লাখ টাকা দিয়ে মুক্তি পান। গতকাল কালের কণ্ঠে এ ঘটনার প্রতিবেদন প্রকাশের পর ভুক্তভোগী অনেকেই এ প্রতিবেদকের সঙ্গে যোগাযোগ করে ধন্যবাদ জানান।

টেকনাফ থানার পার্শ্ববর্তী জীপ স্টেশনের মোবাইল ফোনের দোকানি স্থানীয় অলিয়াবাদের বাসিন্দা নুরুল মোস্তফাও তাঁর হয়রানির কথা জানান। তিনি গতকাল সন্ধ্যায় বলেন, গত বুধবার থানার এসআই আবদুর রহিম ও ক্যাশিয়ার গিয়ে তাঁকে দোকান থেকে ধরে থানায় নিয়ে আসেন। তাঁকে থানার তিনতলা ভবনের একটি কক্ষে আটকে রাখা হয়। তিনতলার এ কক্ষটি ‘বন্দিশালা’ হিসেবে ব্যবহার করছে পুলিশ। পুলিশ তাঁকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর ভয় দেখিয়ে ১০ লাখ টাকা দাবি করে। পরে তাঁর আত্মীয়স্বজন দুই লাখ ১০ হাজার টাকা দিয়ে বৃহস্পতিবার তাঁকে ছাড়িয়ে নিয়ে যায়।

টেকনাফের হোয়াইক্যং ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আলী আকবর (৬০) জানান, ২০ রমজানের রাতে টেকনাফ থানার এসআই একরামুজ্জামানসহ একদল পুলিশ সদস্য তাঁকে ঘর থেকে ধরে নিয়ে যান। তাঁকে ইয়াবাসহ গ্রেপ্তারের ভয় দেখিয়ে ১৫ লাখ টাকা দাবি করেন তাঁরা। তাঁর স্বজনরা চার একর জমি বন্ধক রেখে সাড়ে তিন লাখ টাকা দিয়ে তাঁকে ছাড়িয়ে নেয়। সুত্র: কালেরকন্ঠ

পাঠকের মতামত

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...
Single Page Footer