প্রকাশিত: ১০/০৮/২০১৮ ৯:০৯ এএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৩৫ পিএম

বিশেষ প্রতিনিধিটেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড নাজিরপাড়ায় পরিত্যক্ত একটি বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে সেমিপাকা বাড়িটির কিছু সরঞ্জাম পুড়লেও মূল্যবান কোন কিছু ক্ষতিগ্রস্ত হয়নি। হতাহতের ঘটনাও ঘটেনি। খবর পেয়ে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ওই এলাকার ছিদ্দিক আহমদ।

৯ আগষ্ট দিবাগত রাত ১০ টার দিকে ঘটনাটি ঘটে। অগ্নিকান্ডের সঠিক কারণ জানা যায়নি। মূল রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলে জানান টেকনাফ থানার ওসি রনজিত কুমার বড়ুয়া।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টায় এই রিপোর্ট লিখাকালে সিবিএনকে এ তথ্য জানান থানার ওসি।

স্থানীয়দের কাছ থেকে মুঠোফোনে জানা গেছে, আলোচিত আজিজুল হক মার্কিন হত্যা মামলার বাদিপক্ষকে পরিকল্পিতভাবে ফাঁসাতে ঘটনাটি ঘটানো হয়েছে। এতে চিহ্নিত একটি মহল জড়িত বলে একাধিক সুত্র জানিয়েছে।

ওই কুচক্রিমহল ইতোমধ্যে মিথ্যা মামলা দায়ের করতে থানায় দফারফা করছে।

তবে থানার ওসি রনজিত কুমার বড়ুয়া তদন্ত ছাড়া মিথ্যা মামলায় কাউকে হয়রানি করা হবেনা বলে জানান।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...