প্রকাশিত: ০৯/০৭/২০১৭ ৯:৫৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০৩ পিএম

টেকনাফ প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা সীমান্ত চৌকির হাবিলদার তোফাজ্জল হোসেন (৫৭) নামে একজন বিজিবির এক সদস্যের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগারী গ্রামের বাসিন্দা খন্দকার মুরতাজা আলী।

শনিবার রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় এ ঘটনাটি ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, উপজেলার হ্নীলা সীমান্ত এলাকায় টহল যাওয়া জন্য চৌকি থেকে বাহির হয়ে ৫০০গজের মতো পায়ে হেঁটে যাবার সময় হঠাৎ করে সে মাটিতে পড়ে যায়। এসময় সঙ্গে থাকা অপর সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক তোফাজ্জল হোসেনকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সুপ্তা দাশ বলেন, তিনি হৃদরোগে আক্রান্ত হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক এস এম আরিফুল ইসলাম জানান, তিনি হ্নীলা সীমান্ত চৌকির হাবিলদার হিসেবে কর্মরত ছিলেন। রোববার ব্যাটালিয়ান সদরে জানাজা শেষে তাঁর মরহদেহটি গ্রামের বাড়ি পাঠানো হবে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer