প্রকাশিত: ০৯/০৬/২০১৭ ৫:৪০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪৭ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজারের টেকনাফের শাপলাপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সাতজন দগ্ধ হয়েছে। শুক্রবার বিকেল পৌনে ৩টার দিকে শাপলাপুর ইউনিয়নের জাহাজপুরা এলাকায় এঘটনা ঘটে।

আহতরা হলো- হেদায়তুর রহমানের ছেলে ছৈয়দ নুর (৩৫), আব্দুর শুক্কুরের ছেলে শাহজাহান (২৩), তার ছোট ভাই জাফর আলম (১৮), লাল মিয়ার ছেলে নুরুল আলম (৬০), আব্দুল লতিফের ছেলে সৈয়দুল আলম (২৬), এরশাদুর রহমানের ছেলে হামিদুর রহমান (৩০) ও নজির আহমদের ছেলে আবু ছিদ্দিক (৩০)।

আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সাতজনের মধ্যে তিনজনের প্রায় ৩৫ শতাংশ পুড়ে গেছে এবং বাকিদের ২০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছে চিকিৎসক। যাদের ২০ শতাংশের বেশী পুড়েছে তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে বলেও জানিয়েছে চিকিৎসক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাহারছড়ার ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুল আজিজ জানান, তারা সবাই নামাজ পড়ে এসে একটি চায়ের দোকানের সামনে বসে ছিল। হঠাৎ গ্যাস বের হচ্ছে দেখে দোকানদার বন্ধ করতে গেলে বিস্ফোরিত হয় গ্যাস সিলিন্ডারটি। এতে তারা আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত হয়।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...