প্রকাশিত: ২১/০৭/২০১৮ ১০:৪৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:২৭ এএম

টেকনাফ প্রতিনিধি::
সারাদেশ ব্যাপি আইনশৃংখলা বাহীনি মাদক বিরোধী অভিযান অব্যহত রাখলেও এখনো মাদক ব্যবসায়ীরা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।এদিকে মাদক ব্যবসায়ীদের আটক করতে পুলিশ বিভিন্ন কৌশলে অভিযান অব্যহত রেখে যাচ্ছে।পুলিশের সেই কৌশলে সেতারা নামে এক রোহিঙ্গা নারীকে টেকনাফ মডেল থানার পুলিশ ক্রেতা সেজে ১০হাজার পিচ ইয়াবা সহ আটক করতে সক্ষম হয়।আটক মহিলা সেতারা(২৭)নয়াপাড়ার রোহিঙ্গা শিবিরের আরিফ উল্লাহর স্ত্রী।
টেকনাফ মডেল থানার অফিসার ইনর্চাজ(ওসি) রনজিত কুমার বড়–য়ার নির্দেশে এসআই নাজিম উদ্দিন, এএস আই জয়নাল আবেদীন, এএস আই মুরাদ হোসেন ও নারী কনস্টেবল মর্জিনা বেগম সহ সঙ্গীয় ফোর্স ক্রেতা সেজে হ্নীলা ইউনিয়নের জাদীমুড়া নামক স্থান থেকে ২১ জুলাই বিকালের দিকে ১০ হাজার পিচ ইয়াবা বড়ি সহ রোহিঙ্গা মহিলা সেতারা (২৭)কে আটক করে।উক্ত ধৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করছে বলে জানা যায়।
স্থানীয়রা জানান,আইনশৃংখলা বাহীনির সাড়াঁিশ অভিযানের ফলেও মাদক ব্যবসায়ীদের মাদক ব্যবসা থেমে নেই।চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সরকারের তৈরি করা তালিকায় অন্তরভুক্ত না হওয়া এমন অনেক ব্যবসায়ীরা এলাকায় থেকে ব্যবসা নিরবে চালিয়ে যাচ্ছে।এদেরকে সঠিক তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার জোর দাবিও জানান।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer