প্রকাশিত: ১০/০৭/২০১৭ ৮:৪৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০০ পিএম

টেকনাফ প্রতিনিধি :

টেকনাফে সলিডারিটি অর্গানাইজেশন অব রোহিঙ্গা (আরএসও)‘র এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বিকাল ৩টার দিকে মুচনী নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে জঙ্গি সংগঠন আরএসও‘র গোপন বৈঠক চলছে সংবাদের ভিত্তিতে উপ পুলিশ পরিদর্শক আব্দুর রহিম, সহকারী উপ পুলিশ পরিদর্শক সানোয়ারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সদস্য দোস মোহাম্মদ (৩০) কে গ্রেপ্তার করেন।
আরএসও‘র ঐ সদস্য মুচনী রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের জলিল আহমদের পুত্র বলে জানাগেছে। তার এমআরসি নং-৪৫৯৫০। শেড নং-৮৩৭। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাঈন উদ্দিন খাঁন সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আরএসও সদস্যের বিরুদ্ধে হত্যা, অস্ত্র লুট, হত্যা চেষ্টা, ডাকাতি, মাদক, অপহরণসহ সোয়া ডজন মামলা রয়েছে। তিনি আরো জানান, তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য পুলিশী অভিযান অব্যাহত আছে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...