প্রকাশিত: ১২/০৭/২০১৭ ২:৩৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫২ পিএম

জসিম উদ্দিন টিপু, টেকনাফ::
টেকনাফের হ্নীলায় এক বাল্য বিয়ে হওয়া নিয়ে তোলপাড় চলছে। গোপনে হতে যাওয়া ঐ বিয়েতে বরের বয়স ১৫ ও কনের বয়স ১৩ বছর বলে জানাগেছে। উপজেলার হ্নীলার লেদা ষ্টেশন এলাকায় অতি গোপনে এই বিয়ে সম্পাদনে জোর চেষ্টা চলছে। স্থানীয় সুত্র জানায়, লেদা ষ্টেশন এলাকার ছিদ্দিক আহমদ ওরফে বাটার ছিদ্দিকের ছেলে হেলাল উদ্দিন (১৫) ও ওয়াব্রাং এলাকার প্রবাসী আব্দু সমদের মেয়ে জোসনা আক্তার (১৩) এর মধ্যে বাল্য বিয়ে অনুষ্টানের পায়তারা চলছে। উভয় পরিবারের সম্মতিতে বিয়ে সম্পাদনের যাবতীয় প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে বলে জানাগেছে। ইতিমধ্যে কিশোরী কন্যা জোসনাকে হেলাল উদ্দিনের বাড়ীতে এনে বিয়ে দিতে পারিবারিক পূর্বানুষ্টান অনেকটা জোরেশোরে চলছে। স্থানীয়রা এই বিয়ে নিয়ে প্রশ্ন তুললে উভয় পক্ষ তাতে কিছুই তোয়াক্কাই করছেননা। “লেখা-পড়া করলেই বাল্য বিয়ে হইত-এরা পড়েনা-তাই কেন বাল্য বিয়ে হবে?” জানিয়ে বরের বাবা বাটার ছিদ্দিক নিজেই বিয়ে দিতে মরিয়া হয়ে যাচ্ছেন। ইউনিয়ন ছাত্রলীগ নেতা নুরুল আমিন ফাহিম ও ফরহাদ জানান, এত অল্প বয়সে হেলাল এবং জোসনার বিয়ে হলে অন্যরাও আগামীতে উৎসাহ পাবে। বাল্য বিয়ের প্রবণতা রোধ করতে এ বিয়ে বন্ধ করা অসম্ভব জরুরী বলে তারা মনে করেন। উভয় পরিবারের সম্মতিতে বিয়ে সম্পাদনের চেষ্টা চলছে স্বীকার করে স্থানীয় মেম্বার নুরুল হুদা জানান, আমি তাদের পরিস্কার ভাবেই বলে দিয়েছি। আমার এলাকায় কখনো কোন ধরণের বাল্য বিয়ে হতে দিতে পারিনা। তবে তিনি এ বিয়ে বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক জানান, বাল্য বিয়ে কিছুতেই হতে দেওয়া হবেনা। এ বিয়ে বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে তিনি আরো বলেন, বাল্য বিয়ে সম্পাদনে জড়িতদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer