উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩/০৩/২০২৫ ৩:০২ পিএম

কক্সবাজারের টেকনাফের মিয়ানমার থেকে নতুন করে অনুপ্রবেশের চেষ্টার সময় নৌকাডুবির ঘটনায় নিখোঁজের ৩০ ঘণ্টা পর বিজিবি সদস্য মোহাম্মদ বেলালের মরদেহ উদ্ধার হয়েছে।

রোববার (২৩ মার্চ) দুপুর সোয়া ১২ টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া সৈকত পয়েন্ট দিয়ে মৃতদেহটি উদ্ধার করে আনা হয় বলে জানিয়েছে স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান।

বিজিবি সদস্য বেলাল শাহপরীরদ্বীপ সীমান্ত ফাঁড়িতে সিপাহী হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনায় নিখোঁজ বিজিবির সদস্যের সাথে একটি চাইনিজ রাইফেল এবং গুলি ভর্তি ৪ টি ম্যাগজিন থাকার তথ্য পাওয়া গেলেও মৃতদেহের পাশাপাশি এসব আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, শুক্রবার মধ্যরাতে নাফ নদীর শাহপরীরদ্বীপ এলাকায় রোহিঙ্গাবহনকারী ট্রলার ডুবির ঘটনার পর থেকে বিজিবির এক সদস্য সহ নিখোঁজদের সন্ধানে বিজিবি ও কোস্টগার্ড সদস্যদের পাশাপাশি স্থানীয় জেলেরাও সাগরে নিরবিচ্ছিন্ন উদ্ধার তৎপরতা চালায়। এক পর্যায়ে রবিবার সকালে শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া সৈকত থেকে অদূরবর্তী সাগরে একটি মৃতদেহ ভাসতে দেখা যায়। পরে কোস্টগার্ড ও বিজিবির আভিযানিক দলের সদস্যরা মৃতদেহটি উদ্ধার করে। এরপর বেলা সোয়া ১২ টার শাহপরীরদ্বীপের পশ্চিম পাড়া সৈকত নৌঘাট দিয়ে লাশটি নিয়ে আসা হয়েছে। পরে লাশটি কূলে তোলার পর গাড়ি যোগে বিজিবি নিয়ে যান বলে জানান তিনি।

টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান বলেন, শাহপরীরদ্বীপের অদূরবর্তী সাগর থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ বিজিবি সদস্যের মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। পরে লাশটি কূলে নিয়ে আসার পর কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এর আগে শুক্রবার মধ্যরাতে শাহপরীরদ্বীপ পশ্চিমে রোহিঙ্গাবহনকারী ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে এ পর্যন্ত ২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় বিজিবির এক সদস্য সহ অনেকেই নিখোঁজ হন

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...