প্রকাশিত: ০৬/০৭/২০১৭ ৭:২৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১৩ পিএম

রিয়াজুল হাসান খোকন (বাহারছড়া)
টেকনাফ বাহারছড়ার শামলাপুরে সড়ক দূর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছে। নিহত কিশোর স্থানীয় উত্তর শীলখালী গ্রামের নুরুল আলম (ভুলুর) ছেলে লুৎফর রহমান (প্রকাশ আব্বুইয়া ১৭) বলে জানা গেছে। প্রতক্ষদর্শীদের সূত্রে জানা যায় ৬ জুলাই দুপুর ১২টা নাগাদ একটি ইজিবাইক (টমটম) শামলাপুর বাজারে পশ্চিমে মেরিন ড্রাইভ রোডে বেপরোয়া গতিতে চালাচ্ছিল, পরে বেপরোয়া গতির কারণে টমটমটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে খাদে পড়ে যায়, এতে গাড়িতে থাকা অন্যান্য যাত্রীরা সামান্য আহত হলেও মাঠিতে টমটমের চাপা পড়ে লুৎফর রহমান গুরুতর আহত হয়, পরে স্থানীয়রা সেখান থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়ে দেয়, সেখানেও তার অবস্থা আশংঙ্গাজনক হলে চিকিৎসকরা তাকে দ্রুত চট্রগ্রামে রেফার করে, পরে চট্রগ্রামে যাওয়ার পথে বেলা ২টা নাগাদ লুৎফর রহমানের মৃত্যেু ঘটে, শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত ব্যক্তির পরিবার তার দাপন কার্য সম্পাদন করার প্রস্তুতি নিচ্ছিল। আর উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাহারছড়া টমটম সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ উল হক।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer