ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১/০৪/২০২৫ ৮:৩০ এএম




কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ উপকূলে উৎপাদিত প্রাকৃতিক ও স্বাস্থ্যসম্মত ছুরি শুঁটকি বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। কীটনাশক ও অতিরিক্ত লবণ ছাড়া শুকানো এই শুঁটকি স্বাদে যেমন অনন্য, তেমনি স্বাস্থ্যসম্মত বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।



স্থানীয় মৎস্যজীবীরা জানান, সমুদ্র উপকূলীয় অঞ্চল হওয়ায় এখানে রোদ ও বাতাস পর্যাপ্ত থাকায় মাছ শুকাতে কোনো রাসায়নিক ব্যবহারের প্রয়োজন পড়ে না। বাঁশের ছাউনিতে তৈরি মাচায় পাঁচ-ছয়দিনের মধ্যেই ছুরি মাছ শুকিয়ে শুঁটকিতে রূপ নেয়।

শাহপরীর দ্বীপ শুঁটকি মহালের মালিক শাহাব উদ্দিন বলেন, প্রাকৃতিক উপায়ে শুঁটকি প্রস্তুত করায় এর স্বাদ থাকে অটুট। কীটনাশক ব্যবহার করলে সেই স্বাদ পাওয়া যায় না।

ব্যবসায়ী হেলাল উদ্দিন জানান, প্রতি কেজি ছুরি শুঁটকি বিক্রি হয় ১২০০ থেকে ১৩০০ টাকায়। প্রতি মাসে দুই-তিনবার করে এই শুঁটকি চট্টগ্রামে সরবরাহ করা হয়।

টেকনাফের জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, এখানকার শুঁটকি সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে প্রস্তুত হওয়ায় তা স্বাস্থ্যসম্মত ও জনপ্রিয়। এই পেশায় উপকূলীয় জনগণ স্বনির্ভর হচ্ছে। আমরা নিয়মিত তাদের সহযোগিতা দিয়ে যাচ্ছি।



প্রসঙ্গত, সাগরে মাছ ধরার সময়সীমা কমে যাওয়ায় এবার শুঁটকি মৌসুম এক মাস আগেই শেষ হচ্ছে। সাধারণত নয় মাস শুঁটকি মৌসুম থাকলেও এবার তা আট মাসে সীমিত করা হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে ৭ জন গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ...

কক্সবাজারে প্যারাসাইলিং থেকে ছিটকে পানিতে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার সি স্পোর্টস প্যারাসাইলিং পয়েন্টে প্যারাসাইলিং করার সময় ছিটকে পানিতে ...

বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন: প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ‘চলতি আগস্ট মাসেই ঢাকা–কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন ...

রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন রাষ্ট্রদূতসহ ৮ সদস্যের প্রতিনিধি দল, প্রত্যাবাসন দাবিতে প্ল্যাকার্ড

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ...
Single Page Footer