১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫
চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের সদস্য এনামুল হক (৩৯) প্রকাশ এনাম মেম্বার কে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
ইতিমধ্যে আটকের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (২১ মার্চ) দুপুরে টেকনাফের নাজির পাড়ার চকবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
এনাম টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ার এলাকার মৃত মোজাহার মিয়ার ছেলে ও ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি আত্মস্বীকৃত ইয়াবা কারবারি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী কাছে আত্মসমর্পণ করেছিলেন।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, নাজির পাড়া ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য এনাম মেম্বারকে নৌবাহিনী আটক করেছে শুনেছি। থানায় হস্তান্তর করা হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মতামত