ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/০৪/২০২৬ ৬:৪৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা জাতীয় সংসদে প্রশ্ন তুলে বলেন, দেশে জ্বালানির সংকট যদি না থাকে, তবে রাস্তায় লম্বা লাইন কেন?

তিনি বলেছেন, ‘জ্বালানির কোনো সংকটই যদি না থাকে, তবে এতো লম্বা লাইন বা কেন? কেন দাম বাড়াইতে হয়? কেন অফিস কর্মসূচির সময় পরিবর্তন করতে হয়? এই প্রশ্নগুলা তো ওঠে।’

রোববার (১৯ এপ্রিল) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল যে, কাদম্বিনী মরে নাই’। আমাদের তেলের দাম শেষমেষ বৃদ্ধি হইল। কিন্তু তার আগে আমরা দেখলাম কয়েক কিলোমিটারজুড়ে লম্বা লাইন। আমরা দেখলাম, মাঝরাত পর্যন্ত ড্রাইভাররা দাঁড়িয়ে আছে, তারা তেল পাচ্ছে না। কিন্তু সরকারের সেই ব্যাপারে কোনো হেলদোল নাই।

তিনি বলেন, আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম, মন্ত্রীরা যখন সংসদে বক্তব্য দেন, তখন তারা অবলীলায় বলেন, বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নাই। কিন্তু যখন তেল নিতে যাওয়া হয়, তখন দেখা যায় তিন কিলোমিটার লম্বা লাইন।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য বলেন, ‘সরকার সম্ভবত কিছু পদক্ষেপ গ্রহণ করার ঘোষণা দিয়েছে। তার একটা হচ্ছে, মার্কেটপ্লেস সন্ধ্যা ৭টা বাজে বন্ধ করে দেওয়া। চমৎকার সিদ্ধান্ত। তবে, মনে রাখতে হবে, কেনাকাটা বা শপিং যেটুকু হয়, সেটুকু সন্ধ্যার পরেই হয়। তার আগে হয় না। দুই হলো, অফিস-আদালতের সময় পরিবর্তন করবেন। পাঁচ দিনের জায়গায় চার দিন বা তিন দিন তারা কর্মঘণ্টা ঠিক করবেন।’

তিনি আরও বলেন, ‘আপনার (স্পিকার) মাধ্যমে এই সংসদের কাছে আমি জানতে চাই, জ্বালানি মন্ত্রীরা যখন গণমাধ্যমে কথা বলেন, তখন মনে হয় বাংলাদেশে আল্লাহর রহমতে কোনো সংকট নাই। ওনারা যদি পরিষ্কার করে বলেন, বাংলাদেশে বর্তমানে কত দিনের অকটেন ও ডিজেলের মজুত আছে? কতদিন চলতে পারবে? পাম্পগুলো কেন পর্যাপ্ত পরিমাণ তেল পায় না

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer