প্রকাশিত: ০৬/১০/২০১৬ ১:১৫ পিএম

ঢাকা: প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) এবং এবতেদায়ি পরীক্ষা নেওয়ার পাশাপাশি এ বছর প্রথমবারের মতো অষ্টম শ্রেণির সমাপনী জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা এবং মাদ্রাসার সমমানের (জেডিসি) পরীক্ষা গ্রহণ করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেওয়া হচ্ছে নানামুখী প্রস্তুতি। প্রাথমিকের পরীক্ষা গ্রহণের অভিজ্ঞতার আলোকে সুশৃঙ্খলভাবে জেএসসি ও জেডিসি পরীক্ষা নেওয়ার চিন্তা করছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম খান।

চূড়ান্ত সূচি অনুযায়ী ১ নভেম্বর থেকে জেএসসি ও জেডিসি এবং ২০ নভেম্বর থেকে পিইসি ও এবতেদায়ি পরীক্ষা শুরু হবে।

পরীক্ষা পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষা চলাকালীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। ফটোকপির দোকানও বন্ধ থাকবে। একই সঙ্গে কোচিং সেন্টারগুলোয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি থাকবে। সুষ্ঠুভাবে পরীক্ষা শেষ করার জন্য গঠন করা হবে ভ্রাম্যমাণ টিম। পরীক্ষার হলে কোমলমতি শিশুদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য প্রত্যেক কেন্দ্রে একজন ডাক্তার/স্বাস্থ্য সহকারী উপস্থিত থাকতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা তদারকির দায়িত্ব থাকলেও আগের মতো শিক্ষাবোর্ডগুলোর অধীনে অনুষ্ঠিত হবে জেএসসি ও জেডিসি পরীক্ষা।

এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, গতানুগতিক নিয়মে বোর্ডের কাজ এগিয়ে চলছে। মন্ত্রণালয় পরিবর্তন হলেও কাজের তো পরিবর্তন নেই। বোর্ড যথারীতি নিয়মে পরীক্ষা নেবে।

বরাবরের মতোই প্রশ্নপত্র ফাঁস রোধে বিজি প্রেসে গোয়েন্দা নজরদারিতে রাখা হবে। এ জন্য ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) কর্মরত সার্ভার প্রোভাইডারকে সতর্ক থাকতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানো বা ফেসবুকে প্রশ্ন সরবরাহকারীর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে ২৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

পাঠকের মতামত

 

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...

আইসিটি স্পেশাল কেয়ারে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইমরান আল মাহমুদ • দক্ষিণ কক্সবাজারের অন্যতম জনপ্রিয় কোচিং সেন্টার আইসিটি স্পেশাল কেয়ারের এইচএসসি পরীক্ষার্থীদের ...

৩৫ বছরের ঐতিহ্য, তবুও সরকারি নয়উখিয়া কলেজ জাতীয়করণের জোর দাবি

দক্ষিণ কক্সবাজারের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান উখিয়া কলেজকে জাতীয়করণের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন উপজেলার সর্বস্তরের ...

উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচিত জাহেদুল ইসলাম বাবু

কক্সবাজারের উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) অভিভাবক প্রতিনিধি হিসেবে জাহেদুল ইসলাম ...