প্রকাশিত: ২৪/০৯/২০১৮ ৩:১৬ পিএম

কক্সবাজার প্রতিনিধি ::
জুতায় লুকিয়ে পাচারের পথে ৩১০০ ইয়াবাসহ মোশাররফ হোসেন (৩৩) নামের এক জনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য অফিস।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার বিমানবন্দরের গেইট থেকে তাকে আটক করা হয়।
আটক পাচারকারী ঢাকা ধামরাই মোমবাগ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শৈলান এলাকার এলাকার মোঃ মজনু মিয়ার ছেলে। সে একটি বেসরকারি বিমানের যাত্রী ছিল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার সার্কেলের পরিদর্শক আবদুল মালেক তালুকদার অভিযানের সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একজন যুবক অতি কৌশলে জুতার তলায় করে ইয়াবা পাচারের তথ্য আমাদের কাছে ছিল। সেই তথ্যের ভিত্তিতে তল্লাশি করে ৩১০০ টি ইয়াবা উদ্ধার করা হয়। আটক পাচারকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...