প্রকাশিত: ১২/০৭/২০২২ ১২:০৭ এএম

আনোয়ার হাসান চৌধুরী :
জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক এমপি, জাতীয় পার্টির একনিষ্ঠ নেত্রী, নারী আন্দোলনের পথিকৃৎ আলহাজ্ব খোরশেদ আরা হক জীবন মৃত্যুর সাথে লড়াই করছেন। তিনি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউ’তে লাইফসার্পোটে আছেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্বাবধানে থাকলেও তাঁর অবস্থা সংকটাপন্ন। পরিবারের পক্ষ থেকে কক্সবাজার চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রির পরিচালক, ব্যবসায়ি মোঃ সাইফুল হক কক্সবাজার জেলাবাসির কাছে দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, ব্যক্তি জীবনে খোরশেদ আরা হক এজনপদের চির কল্যাণকামী, নির্লোভ, নিরহংকারী, মাননিক ব্যক্তিত্ববান মানুষ। আল্লাহ তাঁকে সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিন। আমিন।
এদিকে খোরশেদ আরা হক গুরুতর অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে দেখতে আসেন কক্সবাজার পৌরসভার মেয়র, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আবদুল খালেক, জাতীয় পার্টি কক্সবাজার জেলা আহবায়ক মোঃ মেহেরুজ্জামান, জাতীয় পার্টি কক্সবাজার শহর আহবায়ক মোঃ নাজিম উদ্দিন ও সাংবাদিক সংসদ কক্সবাজার সভাপতি আনোয়ার হাসান চৌধুরী’সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, সুশীল সমাজ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer