প্রকাশিত: ৩০/০৪/২০১৯ ৭:৪০ পিএম

বিশ্বকাপ জার্সি পরিবর্তনে আইসিসির অনুমতি পাওয়া গেছে। বিশ্বকাপে নতুন জার্সিতে নামবে টাইগাররা–সবুজে থাকছে লালের ছোঁয়া, বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

সোমবার জার্সি উন্মোচনের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। জার্সির রঙ ও ডিজাইন নিয়ে হতাশা প্রকাশ করেন সমর্থকেরা। জাতীয় পতাকার সঙ্গে মিল রেখে সবুজ জার্সিতে লালের ছিটে-ফোঁটাও রাখা হয়নি, এ কারণে নাখোশ ক্রিকেট প্রেমীরা। রাতেই জার্সি বদলের কথা জানান বিসিবি সভাপতি।

এদিকে দেশে থেকেও টিম ফটোসেশনে সাকিবের অনুপস্থির কারণ জানিয়েছেন বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন। তিনি বলেছেন, জার্সি উন্মোচনের বিষয়টি জানতেন না সাকিব। বিশ্বকাপের আগে টাইগার অলরাউন্ডারকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান পাপন।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer