প্রকাশিত: ৩০/০৫/২০২২ ৭:৩৩ এএম

রোহিঙ্গা ক্যাম্প
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর থেকে কক্সবাজারে আসা দুই রোহিঙ্গা পরিবারের সাত সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উখিয়া উপজেলার কুতুপালংয়ের লাম্বাশিয়া ক্যাম্প-১ থেকে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা তাদের আটক করে।

১৪-এপিবিএন অধিনায়ক (এসপি) নাঈমুল হক জানান, এই রোহিঙ্গারা ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর থেকে পালিয়ে এসেছেন।

তারা হলেন- সাজান (২০), হামিদা বেগম (২৩), ইব্রাহিম (৩), মোহাম্মদ তাহির (৩৩), আনোয়ার কলিম (২২), সাইমা (৫) ও রমিনা (২)।

নাঈমুল হক আরও বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। তারা ভারত হয়ে পালিয়ে আসার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। তাদেরকে রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জের (সিআইসি) মাধ্যমে কুতুপালংয়ে ট্রানজিট ক্যাম্পে পাঠানো হয়েছে

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer