প্রকাশিত: ০৪/০৬/২০১৭ ৩:০৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০৪ পিএম

ফরিদুল মোস্তফা খান, কক্সবাজার থেকে::
গণমাধ্যম ও সংবাদ কর্মীদের প্রতি বিশ্বাস নেই আলোচিত সমালোচিত এমপি আবদুর রহমান বদি ও তার সমর্থকদের । তারা বলেছেন, আধুনিক বিশ্বে সংবাদ পত্র ও সাংবাদিকরা সমাজের বাস্তব চিত্র তুলে ধরলেও এমপি বদির ক্ষেত্রে ঘটে তার উল্টো । তার কোন ভাল কাজের স্বীকৃতি নেই, আছে মন্দ কাজ কে ফুঁলিয়ে ফাঁপিয়ে বড় করে প্রচার করা । মুলত এলাকায় আকাশ চুম্বি জন প্রিয়তায় এমপি বদির এই কাল বলে দাবি করে উখিয়া টেকনাফের অসংখ্য মানুষ জানিয়েছেন দুর্যোগের পর বদিই একমাত্র জন প্রতিনিধি, যিনি সবার আগে দুর্গতদের পাশে এসে প্রমান করলেন মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তার দান অনুদান আর চাল বিতরনের খবরে দু উপজেলায় মোরা’য় ক্ষতিগ্রস্থ মানুষের ঢল নামে।
টেকনাফ পৌরসভার পুরান পল্লানপাড়া, নাইট্যংপাড়া, কায়ুকখালীপাড়া সহ বেশে কয়েকটি এলাকায় ঘুর্নিঝড় মোরা’য় ক্ষতিগ্রস্থ ২ হাজার দুঃস্থ মহিলাদের মাঝে চাল ও নগদ টাকা বিতরন করেন তিনি। এছাড়াও তিনি সাবরাং, শাহপরীরদ্বীপে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ টাকা ও চাল বিতরণ করেছেন।
ক্ষতিগ্রস্থদের উদ্দেশ্যে এমপি বদি বলেন, টেকনাফে ক্ষতিগ্রস্থ প্রত্যেকটি পরিবারে পর্যাপ্ত ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হবে। বর্তমান সরকারের দুর্যোগ মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি ছিল বলে জান মালের ক্ষয়ক্ষতি হ্রাস হয়েছে।তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সার্বক্ষনিক ঘূর্নিঝড়ের ক্ষতিগ্রস্তদের বিষয়টি মনিটরিং করছেন। প্রধানমন্ত্রী ঘোষনা দিয়েছেন যাদের ঘরবাড়ি ক্ষতি হয়েছে তাদের আর্থিক সহায়তাও দেয়া হবে।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...
Single Page Footer