বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ১৭/০৮/২০২২ ৭:০৬ এএম

পটিয়া পৌরসভার সাবেক মেয়র শামসুল আলমের স্ত্রী জেসমিন আক্তার তার সন্তান মাইনুলের গুলিতে নিহত হয়েছেন। শামসুল আলম মাস্টারের মৃত্যুর এক মাস ২ দিনের মাথায় এই ঘটনা ঘটলো।
সোমবার (১৬ আগস্ট) বেলা পৌনে ২টার দিকে পটিয়া পৌরসভার সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।

পৈত্রিক সম্পত্তির ভাগাভাগির দ্বন্দ্বের জের ধরে এই ঘটনা ঘটতে পারে বলে একটি সূত্রে জানা গেছে।

৩৩ বছর বয়সী মাইনুল চট্টগ্রামের চকবাজার এলাকায় থাকেন। তিনি বিবাহিত। যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন তিনি।

জেসমিনের মৃত্যুর বিষয়টি সিভয়েসকে নিশ্চিত করেছেন পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোফরান রানা।

তিনি বলেন, ‘কে গুলি করছে তা দেখিনাই। শুনেছি ছেলে মাইনুল গুলি করে মাকে হত্যা করেছে। সে নেশাগ্রস্ত ছিল। বাবার জীবদ্দশায়ও সে বাবা মা দুজনের অবাধ্য ছিল।’

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে পিস্তলের গুলি বলে শুনা যাচ্ছে।

গত ১৩ জুলাই বার্ধক্যজনিত কারণে মারা যান জাতীয় পার্টির (এরশাদ) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও পটিয়া পৌরসভার সাবেক প্রথম মেয়র বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মাস্টার। তার বিপুল সম্পত্তি রয়েছে।

তার দুই ছেলে ও এক মেয়ে। এর মধ্যে মেয়ে অস্ট্রেলিয়ায় থাকে। জানা গেছে বাবার মৃত্যুর পর থেকেই মাইনুলের অভিযোগ ছিল তা মা তাকে ও তার ভাইকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করে বোনকে সব সম্পত্তি দিয়ে দেয়ার চেষ্টা করছে।

6

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...