ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১/০৪/২০২৫ ২:০৯ পিএম

বিগত সরকারের আমলে মানবতাবিরোধী মামলায় দন্ডপ্রাপ্ত ও ফাঁসি কার্যকর হওয়া বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্যদাতা মুক্তিযোদ্ধা নুরুল আবছার(৭৬)কে হেফাজতে নেয়ার পর পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ।
সত্যতা নিশ্চিত করে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমন কান্তি চৌধুরী জানান, আটক মুক্তিযোদ্ধা নুরুল আবছারের ব্যপারে মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের কোন অভিযোগ নাই। এছাড়া তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায়ও কোন মামলার তথ্য পাওয়া যায়নি। এর প্রেক্ষিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে আটক মুক্তিযোদ্ধা নুরুল আবছারকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য যে, ১০ এপ্রিল বৃহস্পতিবার ভোরে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিম পাড়াস্থ আবদুল গনি মাঝির বাড়ীতে সা,কা চৌধুরীর বিরোদ্ধে মানবতা বিরোধী মামলায় সাক্ষ্যদাতা নুরুল আবছারের অবস্থান জানতে পেরে স্থানীয় জনতা বাড়ি ঘেরাও করে রাখেন।
বিষয়টি নিয়ে উত্তেজনার মধ্যে খবর পেয়ে সেখান থেকে নুরুল আবছারকে হেফাজতে নেয় পুলিশ। পরদিন শুক্রবার সকালে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়

পাঠকের মতামত

উখিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে ৭ জন গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ...

কক্সবাজারে প্যারাসাইলিং থেকে ছিটকে পানিতে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার সি স্পোর্টস প্যারাসাইলিং পয়েন্টে প্যারাসাইলিং করার সময় ছিটকে পানিতে ...

বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন: প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ‘চলতি আগস্ট মাসেই ঢাকা–কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন ...

রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন রাষ্ট্রদূতসহ ৮ সদস্যের প্রতিনিধি দল, প্রত্যাবাসন দাবিতে প্ল্যাকার্ড

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ...
Single Page Footer