প্রকাশিত: ১৪/০৪/২০২০ ৭:০১ এএম , আপডেট: ১৪/০৪/২০২০ ৭:০৪ এএম

কালো বাজারে চাল বিক্রির দায়ে বান্দরবানের রুমা উপজেলায় চালের ডিলারসহ ২ জনকে কারাদণ্ড এবং ২৮৭ কেজি চাল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রুমা উপজেলা বাজারের শাহনেওয়াজ স্টোরে মো. শাহনেওয়াজ এর মুদির দোকানে খাদ্য অধিদপ্তরের সিলমহর কৃত ৬ বস্তা ২৮৭ কেজি খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা দরের চাল পাওয়া যায়। পরে উপজেলা নির্বাহী অফিসার মো. শামসুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাজিবকে দন্ডবিধি আইনের ১৮৮ ধারা অনুযায়ীে এক মাসের কারাদণ্ড ও দোকানদার শাহনেওয়াজকে ১০ দিনের দণ্ডবিধি আইনে কারাদণ্ড দেওয়া হয়।

এই ব্যাপারে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল কাশেম চৌধুরী বলেন, আটককৃতদের কারাগারে পাঠানো হয়েছে৷ উল্লেখ্য যে, ডিলার শিপের মালিক রাজিব শিকদার (২৬) রুমা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...