ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/১০/২০২৫ ৭:৩০ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাচনেও ছাত্রশিবিরের জয়জয়কার। ৪৪ বছর পর ছাত্রশিবির আবারও চাকসুর ভিপি ও জিএসসহ বেশিরভাগ পদে জয় পেল। বুধবার দিনভর নির্বাচনে এজিএসসহ দুটি পদ ছাড়া বাকি সব পদে জিতেছে শিবির সমর্থিত প্যানেল সম্প্রীতির শিক্ষার্থী জোট। সারারাত গণনা শেষে আজ বৃহস্পতিবার ভোরে ফল ঘোষণা করেন চাকসুর প্রধান নির্বাচন কমিশনার।

১৯৮১ সালে চাকসুর পঞ্চম নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছিল ছাত্রশিবির। সেবার ভিপি, জিএস ও এজিএসসহ সম্পাদকীয় ১৭টি পদের ১৪টিতে জয় পায় শিবির সমর্থিত জসিম-গাফফার পরিষদ। এর বাইরে ১০টি সদস্য পদের ৮টিতে জয় পায় তারা। ১৯৯০ সালের চাকসু নির্বাচনে সর্বদলীয় ছাত্র ঐক্যের কাছে ধরাশায়ী হয় শিবির। এরপর সাড়ে তিন দশক নির্বাচন হয়নি। এবারের নির্বাচনে আবারো চাকসুর নিয়ন্ত্রণ শিবিরের হাতে। এজিএস ও সহ-ক্রীড়া সম্পাদক ছাড়া ২৬ পদের ২৪টিই শিবিরের ঝুলিতে।

ভিপি হিসেবে শিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের ইব্রাহিম হোসেন রনি ৭ হাজার ৯৮৩ ভোট পেয়ে এবং জিএস পদে সাঈদ বিন হাবিব ৮ হাজার ৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় ৪ হাজার ৩৭৪ ভোট এবং জিএস প্রার্থী মো. শাফায়াত হোসেন পেয়েছেন ২ হাজার ৭২৪ ভোট।

এজিএস ও সহ-খেলাধূলা ও ক্রীড়া সম্পাদক পদে জয় পায়নি ছাত্রশিবির। এজিএস নির্বাচিত হয়েছেন ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌফিক। তিনি পেয়েছেন ৭ হাজার ১৪ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী শিবিরের সাজ্জাত হোছন মুন্না পেয়েছেন ৫ হাজার ৪৫ ভোট। সহ-খেলাধূলা ও ক্রীড়া সম্পাদক পদে জয়ী হয়েছেন তামান্না মাহফুজ স্মৃতি; যিনি ‘বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের প্রার্থী হয়ে ভোটে লড়েছেন।

অন্যান্য সম্পাদক পদে বিজয়ী যারা—
খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক – মোহাম্মদ শাওন
সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক- তামান্না মাহবুব স্মৃতি
সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক- হারেজুল ইসলাম ওরফে হারেস মাতাব্বর
সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক- জিহাদ হোসাইন
দপ্তর সম্পাদক- আবদুল্লাহ আল নোমান
সহ-দপ্তর সম্পাদক- জান্নাতুল আদন নুসরাত
ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক- নাহিমা আক্তার দ্বীপা
সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক- জান্নাতুল ফেরদাউস রিতা
বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক- মাহবুবুর রহমান
গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক- তানভীর আঞ্জুম শোভন
সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক- তাহসিনা রহমান
স্বাস্থ্য বিষয়ক সম্পাদকস্বাস্থ্য বীমা- আফনান হাসান ইমরান
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক- মোনায়েম শরীফ
ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- মেহেদী হাসান সোহান
যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক- মো. ইসহাক ভূঁঞা
সহ-যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক- ওবাইদুল সালমান
আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক- ফজলে রাব্বি তৌহিদ
পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক- মাসুম বিল্লাহ

পাঁচ নির্বাহী সদস্য হলেন—
১. জান্নাতুল ফেরদাউস সানজিদা
২. আদনান শরীফ
৩. আকাশ দাশ
৪. সালমান ফারসী
৫. সোহানুর রহমান

ফল ঘোষণার সময় শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান প্রধান নির্বাচন কমিশনার ড. মনির উদ্দিন।

সবাইকে নিয়ে অংশগ্রহণমূলক ক্যাম্পাস গড়ার কথা জানান নবনির্বাচিত ভিপি ইব্রাহিম হোসেন রনি।

পাঠকের মতামত

চট্টগ্রাম বোর্ডে প্রথম তামাম, তিনি কীভাবে পড়াশোনা করতেন

গাইবান্ধার গোবিন্দগঞ্জের মেধাবী শিক্ষার্থী তামযীদ তাহসীন রেজা (তামাম) এবারের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মেধা ...

এইচএসসি পরীক্ষায় টেকনাফে এগিয়ে হ্নীলা জমিরিয়া, পিছিয়ে সেন্ট মার্টিন বিএন কলেজ

কক্সবাজারের টেকনাফে এইচ,এস,সি ও সমমানের পরীক্ষায় পাশের দিক দিয়ে মাদরাসা এগিয়ে রয়েছেন। মাদরাসায় পাশের হার ...

৪ হাজার শিশুর মধ্যে স্কুলে মাত্র ৭২৯, সংকটে সেন্টমার্টিনের শিক্ষা

পর্যটননির্ভর অর্থনীতিতে স্থবিরতা, শিক্ষকসংকট ও দারিদ্র্যের চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রবালদ্বীপ সেন্টমার্টিনের শিক্ষাব্যবস্থা। বিদ্যালয়ে যাওয়ার ...

কক্সবাজারে যত্রতত্র বৃত্তি পরীক্ষা, চাপে শিক্ষার্থীরা

টেকনাফসহ জেলাজুড়ে নামে বেনামে যত্রতত্র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠানের পুর্ব প্রস্তুতি চলছে। অনুমোদনহীন এসব বৃত্তি পরীক্ষায় ...