উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭/০৮/২০২২ ৫:২৯ পিএম

চা বাগানের শ্রমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলোবিচ ছাত্র সন্তোষ রবিদাস অঞ্জনের চাকরি হয়েছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে জুনিয়র অফিসার পদে নিয়োগ পেয়েছেন তিনি। আগামীকাল রবিবার (২৮ আগস্ট) থেকে কর্মজীবন শুরু হবে তার।
ফেসবুকে রবি দাসের জীবনের গল্প ভাইরাল হলে অনেকেই তাকে চাকরি দেওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানায়। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পক্ষ থেকে সামাজিক দায়বদ্ধতা অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (২৭ আগস্ট) ব্যাংকের একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, মৌলভীবাজারের শমশেরনগর কানিহাটি চা-বাগানের শ্রমিক মায়ের ছেলে সন্তোষ। নিয়ম অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সন্তোষের হাতে নিয়োগপত্র দেওয়া হয়। রবিবার থেকে এক মাসের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হবে সন্তোষের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র সন্তোষ। কিছুদিন আগে এমবিএ শেষ করেছেন।

সন্তোষ বলেন, প্রতিবেদন প্রকাশের পর অনেকেই যোগাযোগ করেছে। সব কিছু বিবেচনায় এই চাকরিটি উপযোগী বলে মনে হয়েছে। মা কমলি রবিদাস বলেন, ‘তাইনে (স্বামী) মারা যাওয়ার পর কষ্টের শুরু হইছে। ভাবছিলাম, যে পর্যন্ত মাটিতে না যাইব দুঃখ যাইব না। চাকরি লইয়া যেন বাচ্চা সুখী হইতে পারে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...