প্রকাশিত: ০৩/০৭/২০১৭ ৯:১১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:২২ পিএম

নিউজ ডেস্ক::
চট্টগ্রামে টানা বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানির স্রোতে নালায় পড়ে মারা গেছেন সাবেক এক সরকারি কর্মকর্তা। জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী।

গতকাল রোববার রাত থেকে টানা বৃষ্টির কবলে পড়েছে বন্দরনগরী চট্টগ্রাম। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সোমবার বেলা ৩টা পর্যন্ত ১৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে আরো ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

প্রবল বৃষ্টিতে নগরীর ষোলশহর, মুরাদপুর, বাকলিয়া, বহদ্দারহাট, চান্দগাঁও, আগ্রাবাদ, হালিশহরসহ শহরের অধিকাংশ নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

এদিকে নগরে পানির স্রোতে নালায় পড়ে গিয়ে সাবেক এক সরকারি কর্মকর্তা মারা গেছেন। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা জানিয়েছেন, দুপুরে নগরীর শিল্পকলা একাডেমি এলাকায় এম এম আলী রোড থেকে সাবেক সরকারি কর্মকর্তা শীলব্রত বড়ুয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে।

জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন মেয়াদি প্রকল্প গ্রহণের কথা জানিয়েছেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি সাংবাদিকদের বলেন, ‘জাতি ধর্ম বর্ণ সবাইকে ঐক্যবদ্ধভাবে সব ধরনের সংকীর্ণতা পরিহার করে এ জলাবদ্ধতা থেকে নগরবাসীকে মুক্তি দেওয়ার জন্য প্রচেষ্টা চালাব। এটা নিয়ে যাতে কোনো হীনস্বার্থ চরিতার্থ না করা হয়, এ ব্যাপারে আমি জনগণকে অবহিত করব।’

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...