ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫/০১/২০২৫ ৮:২০ পিএম

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে ৩হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে পাহাড়তলী থানাধীন ডিটি রোড হাজী ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদ।

গ্রেফতারকৃত আসামি কক্সবাজার জেলার উখিয়া এলাকার আবুল কাসেমের ছেলে মোঃ সাগর প্রকাশ সাকের (৪০)।

সিএমপি’র পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ বলেন, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযানে সাড়ে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে

পাঠকের মতামত

উখিয়া-টেকনাফে জমি রেজিস্ট্রেশনে ‘অনুমতি’ প্রথা বাতিলের দাবি

কক্সবাজারের উখিয়া-টেকনাফসহ জেলার বিভিন্ন উপজেলায় ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জেলা প্রশাসনের পূর্বানুমতি ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে এগোচ্ছে সমীক্ষা

প্রধানমন্ত্রীর ঘোষণার পর নতুন গতি পেয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের সমীক্ষার কাজ। প্রাকৃতিক ...
Single Page Footer