প্রকাশিত: ১৭/০৮/২০১৮ ৬:৪৩ পিএম

এম.মনছুর আলম, চকরিয়া:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কস্থ চকরিয়ায় বানিয়ারছড়া ষ্টেশনের ব্রীজ এলাকা থেকে ফজল করিম (৫০) নামের ট্রাক চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।

বৃহস্পতিবার ভোর রাত চারটার সময় লাশটি উদ্ধার হলেও শুক্রবার পরিচয় সনাক্ত হয়। পুলিশ ময়না তদন্তের জন্য কক্সবাজার লাশটি জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেছে।

নিহত ট্রাক চালক ফজল করিম চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত মো: হাকিম আলীর পুত্র।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গাড়ী ষ্টাফ হিসেবে ডেকে গত বৃহস্পতিবার রাত এগারটার দিকে বাড়ী থেকে বের করে নিয়ে যায় ট্রাক চালক ফজল করিমকে। পরবর্তীতে ওই দিন রাত্রে সে আর জীবিতস্থায় বাড়ী ফেরেনি।

ধারণা করা যাচ্ছে পূর্বের কোন ঘটনার জের ধরে কে বা কারা তাকে পরিকল্পিত ভাবে ডেকে নিয়ে হত্যা করা হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবী করা হচ্ছে।

এ ব্যাপারে চিরিংগা হাইওয়ে পুলিশের ইনচার্জ সার্জেন্ট নুরে আলম পলাশ বলেন, কক্সবাজার মহাসড়ক সংলগ্ন বানিয়ারছড়া ব্রীজের পাশে একটি গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার নিহতের পরিচয় সনাক্ত করে প্রাথমিক সুরুতহাল প্রতিবেদন তৈরি করেছে। নিহতের গলায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা বলা যাচ্ছেনা। ঘটনার বিষয় নিয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...