প্রকাশিত: ২২/১০/২০১৮ ৭:৪০ এএম

হাফিজুল ইসলাম চৌধুরী :
অত্যন্ত মিশুক, গরীব-দরদী, ধৈর্যশীল এক যুবক হলেন মিজানুল হক মিজান। নিজ বাড়ি কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রিকাটাগ্রামে। তাঁর বাবা হলেন ওই গ্রামের প্রয়াত নূর আহমদ। তবে মিজানুল হকের ব্যবসা-বাণিজ্য কক্সবাজার শহরেই। অত্যন্ত সততার সহিত সী-কিং হোটেলের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছেন তিনি। কিন্তু সময় পেলেই ছুটে যান গ্রামে। এলাকার তরুণদের নিয়ে ঝাপিয়ে পড়েন সাধারণ মানুষের কল্যানে। সকলের খোঁজখবর রাখেন মুঠোফোনে।

মিজানুল হক নিজের কর্মতৎপরতার পুরস্কার পেয়েছেন গত শুক্রবার (২০ অক্টোবর)। কক্সবাজার গ্রাম উন্নয়ন সমবায় সমিতি (রেজি: নং ২০২৬) লিঃ এর ব্যবস্থাপনা কমিটির হাড্ডাহাড্ডি নির্বাচনে বিপুল ভোটে কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। ৩২৫ ভোটের মধ্যে মিজানুল হক পেয়েছেন ২১০ ভোট। এই সমবায় সমিতিতে মামুনর রশিদ সভাপতি এবং জহিরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মিজানুল হক মিজান বলেন, ‘কক্সবাজার গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সদস্যদের পাশাপাশি- গর্জনিয়া, কচ্ছপিয়া ও নাইক্ষ্যংছড়ির লোকজনের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। এতদঅঞ্চলের দেশ ও দেশের বাইরে অবস্থানরত প্রিয় ভাইয়েরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যেভাবে আমার পক্ষে প্রচার-প্রচারণা চালিয়েছে, এতে আমি সত্যিই অভিভূত।’

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...