প্রকাশিত: ২১/০৫/২০১৬ ৯:১৭ পিএম

rubalস্পোর্টস ডেস্ক: গোপনেই নিজের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন বাংলাদেশ জাতীয় দলে ক্রিকেটার রুবেল হোসেন। গত বছরের ফেব্রুয়ারি মাসে বাগেরহাটের মুনিগঞ্জ ১০ম শ্রেণীর ছাত্রী ইসরাত জাহান দোলাকে বিয়ে করেন রুবেল।

গোপনে এলাকার রড সিমেন্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম কচির বাসায় ওষুধ কোম্পানিতে কর্মরত কামরুল ইসলামের কন্যা ইসরাত জাহান দোলাকে বিয়ে করেন রুবেল। এসময় বিয়ের দেনমোহর ধরা হয় ৬ লাখ টাকা।

বিয়েতে রুবেলের পিতা-মাতা, চাচা ও বোন ছাড়াও বাগেরহাট জেলা আওয়ামী লীগের এক নেতা উপস্থিত ছিলেন।

তবে এ বিষয়ে রুবেলের সাথে যোগাযোগ করা হলে কিছু জানাতে অস্বীকৃতি জানায়। কিন্তু বাগেরহাটে খোঁজ নিয়ে জানা যায়, রুবেল গত বছর ফেব্রুয়ারিতে ঠিকই বিয়ে করেন।

এর আগে চলচ্চিত্র অভিনেত্রী হ্যাপী তার ফেসবুকে রুবেল তাকে ঠকিয়ে বিয়ে করেছেন এমন স্ট্যাটাস দিয়ে মিডিয়ায় ঝড় তুলেন। তারপর থেকে রুবেল ও তার পরিবার থেকে রুবেল বিয়ে করেননি বলে দাবি করে আসছিলেন। রুবেলের বিরুদ্ধে ধর্ষণের মামলাও করেছিলেন হ্যাপী।

পাঠকের মতামত

 

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...