ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬/০৩/২০২৫ ৯:৩২ পিএম



কক্সবাজারের মহেশখালীতে মোবাইল গেম খেলতে না দেওয়ায় মোরশেদুল ইসলাম (১২)নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (২৫ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার শাপলাপুর ইউনিয়নের সাদেকের কাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোরশেদুল ওই এলাকার মোক্তার আহমদের ছেলে।



পরিবারের সদস্যরা জানান, রাতে মোরশেদুল তার মায়ের কাছে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলার জন্য মোবাইল চায়। কিন্তু তার মা মোবাইল দিতে রাজি না হলে সে অভিমান করে নিজ ঘরে চলে যায়। সেহরির সময়ও ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজন তাকে ডাকতে গিয়ে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



স্থানীয়দের মতে, মোরশেদুল নিয়মিত অনলাইন গেম খেলত। তবে গেম খেলতে না দেওয়ায় তার আত্মহত্যার ঘটনাটি দুঃখজনক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...