প্রকাশিত: ৩০/০৬/২০১৭ ৮:৪৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৩৩ পিএম

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::

রামুর গর্জনিয়ার সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ডাকাত জাহাঙ্গীরকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। নাইক্ষ্যংছড়ির বাইশারি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ, উপপরিদর্শক আবু মুসা সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার (৩০জুন) সকালে বড়বিলের গহীণ অরণ্য থেকে তাকে গ্রেপ্তার করে। সে উত্তর বড়বিল গ্রামের আমির হোসেনের ছেলে। তার বিরুদ্ধে ২০০৮ সনে নাইক্ষ্যংছড়ি থানায় দায়ের হওয়া একটি মামলায় সাত বছরের সাজার রায় হয়। তখন থেকেই সে পলাতক ছিল।

বাইশারি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ-উপপরিদর্শক আবু মুসা বলেন, ডাকাত জাহাঙ্গীরের বিরুদ্ধে সাত বছরের সাজার রায় ছাড়াও চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাকে গ্রেপ্তারে গত দুদিন আগে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আহসান হাবিবের নেতৃত্বে সারা রাত আমরা অভিযান চালিয়েছিলাম। সর্বশেষ অভিযানে আমরা নানা পন্থা অবলম্বন করে সফল হয়েছি।

রামুর কচ্ছপিয়ায়

সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রামুর কচ্ছপিয়ার তুলাতলী গ্রামে অভিযান চালিয়ে ১ বছর ২মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল ইসলামকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সে দৌছড়ি দক্ষিণকুল গ্রামের মোজাফ্ফর আহমদের ছেলে। গর্জনিয়া পুলিশ ফাঁড়ির সহকারি উপপরিদর্শক (এএসআই) জুয়েল বড়–য়া সঙ্গীয় ফোর্স নিয়ে গত বৃহস্পতিবার সকালে কৌশলে তাকে গ্রেপ্তার করে। জুয়েল বড়–য়া বলেন, যৌতুক আইনে দায়ের হওয়া মামলায় সাজার রায় হওয়ার পর নুরুল ইসলাম দীর্ঘদিন পলাতক ছিল।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...
Single Page Footer