উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৭/০৯/২০২২ ১০:২৯ এএম

নাইক্ষ‌্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা ২০২২ অনুষ্টিত

শুক্রবার(১৬ সেপ্টেম্বর) বাদ জুমা ঘুমধুমের ড্রিমি ক‌্যাফ হল রুমে ঘুমধুম ইউনিয়ন যুবদলের আহব্বায়ক নুরুল আবছারের সভাপতিত্বে সদস‌্য সচিব মিজানুল বশরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নাইক্ষ‌্যংছড়ি উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক নুরুল আবছার সোহেল।

উক্ত যুবদলের বর্ধিত সভায় উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন নাইক্ষ‌্যংছড়ি উপজেলা যুবদলের আহব্বায়ক আবু সুফিয়ান চৌধুরী সোহেল।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস‌্য সচিব আবু কায়সার, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক জিয়াবুল হক, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহব্বায়ক শাহ নেওয়াজ চৌধুরী, ঘুমধুম ইউনিয়ন বিএনপির আহব্বায়ক আব্দুল করিম মেম্বার, সদস‌্য সচিব খাইরুল ইসলাম, ঘুমধুম ইউনিয়ন ছাত্রদলের যুগ্ন আহব্বায়ক আলমগীর চৌধুরীসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা।

বিশেষ অতিথির বক্তবে উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহব্বায়ক শাহ নেওয়াজ চৌধুরী বলেন, গণতন্ত্র পূণরুদ্ধার আন্দোলনে আমরা সবাই প্রস্তুত আছি। গণতন্ত্র পূণরুদ্ধার আন্দোলনে প্রয়োজনে জীবন দিব। তবুও শৈরাচার সরকারকে হটিয়ে আমরা দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ।

প্রধান অতিথির বক্তব‌্যে উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক নুরুল আবছার সোহেল বলেন, অবৈধ সরকার তথা আওয়ামীলীগ এখন পাগল প্রায়। ক্ষমতা হারানোর ভয়ে তারা দিশেহারা হয়েগেছে। এই অবৈধ সরকারে নির্যাতন মিথ‌্যা মামলা ও গায়েবী হামলায় আর কাজ হবেনা। জনগনকে সঙ্গে নিয়ে আমরা এই দেশে গনতন্ত্র প্রতিষ্টা করব ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, বাংলাদেশে আগামী সরকার খালেদা জিয়া সরকার।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...